মোংলা ( বাগেরহাট ) থেকে মো. নূর আলমঃ দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে আমার মনে হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। ভালো থাকতে চাইলে, সন্তানদের দুধে-ভাতে রাখতে চাইলে কতকগুলো সত্যের মুখোমুখি হতে হবে। একে অপরকে ব্লেইম গেইম দিলে শান্তি সম্প্রীতি আসবেনা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই। ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মোংলা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরকি সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুজন’র কেন্দ্রিয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার একথা বলেন।
শুক্রবার বিকেল ৩টায় নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস্ এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত । সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, সুজন নেতা অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, সুজন নেতা পান্না লাল দে, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ^বাস, পিএফজি সদস্য বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, পিএফজি সদস্য বিএনপি নেতা শেখ শাকির হোসেন, পিএফজি সদস্য জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, পিএফজি সদস্য সিপিবি নেতা কমরেড মাহরুফ বিল্লাহ, পিএফজি সদস্য রাকেস সানা, হাসিব সরদার, নারীনেত্রী কমলা সরকার, হাদিসা বেগম, হীরা বেগম, ইয়ুথ লিডার শেখ রাসেল প্রমূখ। সভাপতির বক্তব্যে সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত করতে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকার আহবান জানান। নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. বদিউল আলম মজুমদার আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে ”সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” শ্লোগান বাস্তবায়নে সুজন এবং পিএফজি নেতৃবৃন্দ নির্মোহ ভাকে রাজনৈতিক বিশ্লেষণ ও নিবেদিত হয়ে কর্মকান্ড পরিচালনা করতে হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments