কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষযয়ক উপ-কমিটিতে স্থান পেয়েছেন নিউ নিউ খেইন। তিনি সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা। কেন্দ্রীয় কৃষক লীগের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি কলচার সংঘ উপকূলীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। এই নেত্রী সমাজ উন্নয়নে অবদান রাখায় সর্বশ্রেষ্ঠ জয়িতা’র সন্মানে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে একজন সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নিউ নিউ খেইন জানান, তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা উ থুন অং জাঁ (থনজয় মাষ্টা মাষ্টার)। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক এবং কলাপাড়া থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সহ সভাপতি ও জেলা সংগ্রাম পরিষদের সদস্য। ১৯৭১ সালেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চে ঐতিহাসিক ভাষনের পর কলাপাড়া এবং আমতলী নির্বাচনী এলাকার সংগ্রাম কমিটির দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন। এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের সমাজ উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেছেন তার পিতা।
তিনি বলেন,আমার পিতা থনজয় মাষ্টা মাষ্টার যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শে উজ্জীবীত ছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেমন মানুষের সেবা করেছে, ঠিক তেমনি আমি আমার বাবাকে অনুসরন করেন রাজনীতিতে যোগ দিয়েছি। তাই যতদিন বাঁচবো জাতিার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর আদর্শ বুকে লালন করে এবং তাঁরই সুযোগ্য কন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুগ্রহ নিয়ে গরীব, দু:খি ও আসহায় মানুষের সেবা করে যাবো।
তিনি আরও বলেন, জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করতে যদি জীবনকে উৎসর্গ করতে হয় তাতেও আমি প্রস্তুত।
উল্লেখ্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments