ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই ভয় ও নীরবতার রাজনীতি ভাঙতে হবে। তিনি বলেন, একটি ভোট কেবল সরকার পরিবর্তনের মাধ্যম নয়, এটি দীর্ঘ সময় ধরে জমে থাকা অবদমন ও বাধাহীন কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের শক্ত অবস্থানের প্রকাশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে আয়োজিত গণভোটের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, জনগণের ভোট জাতির ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণ করবে এবং নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি তৈরি করবে। তিনি বিশেষভাবে তরুণ, নারী ও সংগ্রামী মানুষের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশের অগ্রযাত্রায় তাদের কণ্ঠস্বর আর কখনো দমিয়ে রাখা যাবে না।
ভাষণে অধ্যাপক ইউনূস দেশবাসীকে সাহসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই দেশের রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments