স্টাফ রিপোর্টার: প্রকাশিত হচ্ছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা-সুরে এই অ্যালবামে রয়েছে মোট চারটি নতুন গান । গান গেয়েছেন এই সময়ের চারজন জনপ্রিয় শিল্পী, সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
অ্যালবামে দৃশ্যের ছায়া গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল, একইভাবে বুঝলাম— মাশা ইসলাম, বোঝাপড়া শব্দটা— অন্তরা রহমান এবং থাকলে সাহস গানটি গেয়েছেন দোলা রহমান । ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।
অ্যালবামটি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, “অনেকদিন থেকেই একটা অনিশ্চিত সময় করছি। ঠিক যেটা চাই, সেটার সাথে বাস্তবতা মিলছে না। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সাথে আলাপ করতে গিয়ে মনে হল, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরণে যদি আরেকটু বৈচিত্র আনা যায় তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথার সাথে নিজের বাস্তবতার সাথে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।”
‘বুঝলাম’ অ্যালবাম প্রকল্পটি নির্মিত হয়েছে সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি] এবং আইএসআর (ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেসপন্সিবিলিটি)-এর সমন্বিত প্রক্রিয়ায়। মাস্কো গ্রুপ এই সংকলনে সিএসআর পার্টনার হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন।
সঙ্গীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জনের উপায় গড়ার জন্য সিএসআর—আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সঙ্গীত প্রকল্প সম্পন্ন হয়েছে। এ উদ্যোগকে সফল করতে এনামুল করিম নির্ঝর সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে গান লিখে, সুর করে এবং সার্বিক তত্ত্বাবধান করে বুদ্ধিবৃত্তিক সহায়তা করছেন।
গানশালা জানায়, এ প্রক্রিয়ায় গান নিমার্ণের মাধ্যমে সংশ্লিষ্ট পেশাজীবীগণ জন্য অর্থ উপার্জন করে থাকেন সিএসআর ফান্ড থেকে।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে অ্যালবাম প্রসঙ্গে সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, “এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। কেননা জনপ্রিয় চারজন নারী সংগীতশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। একটি কথা না বললেই নয়, সিএসআর ও আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় পরপর বেশ কয়েকটি গান নির্মিত হল। এর আগেও একই প্রক্রিয়ায় ‘তাল বেতালের শহরে’ অ্যালবামের জন্য সংগীতপরিচালনা করেছি। এ প্রক্রিয়াটি যেভাবে এগিয়ে যাচ্ছে তা সামনে আরও সম্ভাবনা চারিদিকে আরও বিস্তৃত হবে।”
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে এ প্রক্রিয়ায়। জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনালের গাওয়া ‘দৃশ্যের ছায়া’ গানটি দিয়ে শুরু হতে যাচ্ছে এ প্রকাশযাত্রা। অ্যালবামটিতে গান গাওয়া প্রসঙ্গে কোনাল বলেন, “আমরা এই সময়ের চারজন শিল্পী চারটি ব্লুজ ঘরানার গান গাইলাম। দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে আমার গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।”
‘বুঝলাম’ অ্যালবামের গানগুলো প্রকাশিত হবে গানশালা— ইকেএনসি ইউটিউবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments