কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনের শশীভূষণে মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আলহাজ্ব মফিজ উদ্দিন (৬৫) নামের এক তাবলীগ জামাতের সাথীর মৃত্যু হয়েছে (ইন্নালিলাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৫নং ওয়ার্ডের উত্তর আইচা গ্রামের আব্দুল মালেক খা'র বাড়ীর দরজার মসজিদে তার মৃত্যু হয়।
নিহত তাবলীগ জামাতের সাথী আলহাজ্ব মফিজ উদ্দিন বগুড়া জেলার বাটরা ইউনিয়নের মারিয়া গ্রামের বসত উল্লাহ ছেলে। তারা ১৫ জন সাথীসহ এক চিল্লায় তাবলীগ জামাতে বগুড়া থেকে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৫নং ওয়ার্ডের উত্তর আইচা গ্রামের আব্দুল মালেক খা'র বাড়ীর দরজার মসজিদে অবস্থান করছিলেন।
শশীভূষণ থানার তাবলীগ জামাতের স্থানীয় সাথী মো. রুবেল হাওলাদার জানান, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আলহাজ্ব মফিজ উদ্দিন নামের তাবলীগ জামাতের সাথী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তার সঙ্গে থাকা অন্য সাথীদেরকে ডাক দেয়। এর মধ্যেই সে ইন্তেকাল করেন।
চরফ্যাশন উপজেলা তাবলীগ জামাতের জিম্মাদার সাথী মাওলানা সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা তাবলীগ জামাতের মুরুব্বিদের পরামর্শে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে একটি শীতাতপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্সে ভাড়া করে মরহুমের মরদেহ তার নিজ বাড়ি বগুড়া জেলার বাটরা ইউনিয়নের মারিয়া গ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments