প্রতাপ হোড়, সাতক্ষীরা, প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় শিশু শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ সখিপুর এলাকা থেকে তাকে আটক করে দেবহাটা থানা পুলিশ।
আটককৃতের নাম আজমীর হোসেন (১৬)। সে দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বাদীর মেয়ে দক্ষিণ সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশুনা করে। গত ১২ মে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাদীর মেয়ে তাদের বাড়ির পিছনে স’মিলে খেলা করছিল। এসময় আসামী আজমীর ওই শিশুটাকে স মিলের কাঠের আড়ালে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় শিশুটির ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে আসামী পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে আজমীরকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। মামলা নং- ০৯, তাং- ১২-০৫-২৩ ইং।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার শিশু ধর্ষনের বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রæত মামলা রেকর্ড পূর্বক পুলিশী অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বি: দ্র: শিশুটির নাম: তাসফিয়া পারভীন(৬)। পিতার নাম আহছান উল্লাহ গাজী (৩৮)। তিনি দক্ষিণ সখিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments