ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলার বেজেরডাঙ্গায় ট্রাক ও মটরসাইকলের মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় যশোর খুলনা মহাসড়কে আফিল ব্রিক্স এর খুলনাগামী ইট বোঝাই ট্রাক (যশোর উ ১১-০০৪৫) ও যশোরগামী নম্বরবিহীন সুজকি জিক্সার মটরসাইকেল এর মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় চালক ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশাররফ হোসেন এর একমাত্র পুত্র মিনহাজ হোসেন রাজ (২১) ও আরোহী অভয়নগর উপজেলার তালতলা সিরাজকাঠি গ্রামের মোঃ রাজিবুল সরদারের পুত্র তাজিকুর রহমান ফাহাদ (২০) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত দু জনই আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র। পরে, নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি আটক করে এবং নিহতদের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল হাপাতালের মর্গে প্রেরণ করে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments