ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ (মার্কসবাদী) মনোনীত ঢাকা-৮ রাফিকুজ্জামান ফরিদ এবং ঢাকা-৭ সীমা দত্তর নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষ্যে সমাজের নানান শ্রেণী-পেশার মানুষের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আজ ১৭ জানুয়ারি, শনিবার বিকেলে পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভাটি বাসদ (মার্কসবাদী) 'র ঢাকা নগর কমিটির সদস্য সুস্মিতা রায় সুপ্তির সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) 'র কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহাতাব উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাকিয়া শিশির, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও এনপিএ 'র মুখপাত্র ফেরদৌসী আরা রুমী, গণতান্ত্রিক অধিকার কমিটি ও এনপিএ 'র কেন্দ্রীয় সদস্য বাকি বিল্লাহ, এডভোকেট মানজুর আল মতিন, সঙ্গীত শিল্পী বিথী ঘোষ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, ডাকসুর সদস্য হেমা চাকমা, কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস রুকু খাতুন, মিরনজিল্লা ভুমি রক্ষা কমিটির সদস্য পূজা রাণী দাস সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী মতিন সরকার, শিল্পী গোলাম মোস্তফা মিরন, চিকিৎসক সারাহ আহমেদ সাবন্তী, অ্যাক্টিভিস্ট রাফসান আহমেদ,শিল্পী গোলাম মোস্তফা মিরন।
উক্ত পরামর্শ সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যাক্তিবর্গ নির্বাচনি প্রচারণাপদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ রাখেন। প্রার্থীরা উপস্থিত সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments