উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত ছড়িয়ে রাখা হয়েছে কৃষকের কষ্টার্জিত ধান ও খড়কুটো। কোথাও তিল পরিমাণ ফাঁকা নেই। যেন পুরো সেতুটি পরিণত হয়েছে অস্থায়ী ধান শুকানোর মাঠে।
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার কৃষকেরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। গত ৮ থেকে ১০ দিন ধরে চলমান অকাল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মাঠের ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। আবার অনেক কৃষক বাড়িতে ধান তুলেও রক্ষা পাচ্ছেন না। টানা বৃষ্টিতে ভিজে ধান অঙ্কুরিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উজিরপুরের সাতলা, আগৈলঝাড়ার বাগধা, আমবৈলা আশকোর কালবিলা সহ গোপালগঞ্জ ও কোটালিপাড়া, মাদারীপুর সহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষকেরা রোদের সামান্য সুযোগ পেলেই রাস্তা, সেতু, কালভার্ট কিংবা খোলা যেকোনো স্থানে ধান শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন।
সাতলা গ্রামের কৃষক মোঃ জাফর হাওলাদার জানান,
তিনি এ বছর প্রায় ৪ থেকে ৫ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করেছে। কয়েকদিন আগে এক বিঘা জমির ধান কাটার পর হঠাৎ টানা বৃষ্টি শুরু হয়। সেই ধান এখন প্রায় ৮ থেকে ১০ দিন পানির নিচে পড়ে আছে। কিষানের সংকট, কাদা মাটি আর রোদ না থাকায় ধান শুকানোই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন,
ধান চাষে এখন খরচ অনেক বেশি। সার, বীজ, কীটনাশক, শ্রমিক সবকিছুর দাম বেড়েছে। অথচ বাজারে নতুন ধানের দাম খুবই কম। আমরা লোকসান জেনেও পরিবারের খাবার ও গবাদিপশুর খাদ্যের কথা ভেবে ধান চাষ করি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারে ধানের দাম অত্যন্ত কম হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, সরকার যেন উৎপাদন খরচ বিবেচনায় রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলে অনিয়মিত বৃষ্টি ও আবহাওয়ার বৈরী আচরণ কৃষি ব্যবস্থাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। দ্রুত কৃষকদের জন্য সরকারি সহায়তা, ধান সংরক্ষণ ব্যবস্থা ও বাজার নিয়ন্ত্রণ কার্যকর না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments