রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠিতে বসতঘরে আগুন লেগে আমিরুননেছা নামের শতবর্ষী এক নারীর করুন মৃত্যু হয়েছে। তবে কিভাবে ঘরে আগুন লেগেছে এ বিষয়ে কেউ বলতে পারছেন না। ফলে অগ্নিকান্ড রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন নিহত বৃদ্ধার স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেনের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে উদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান রাহাদ আহমেদ ননী বলেন, রাতে সাড়ে ১০ টার দিকে ঘরে হঠাৎই আগুন লেগে মুহুর্তে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে কৃষক মোশাররফ হোসেনের ১২০ বছর বয়সী মা আমিরুন নেছাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে তিনি ছাড়া আর কেউ ছিলো না। কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারে না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বসতঘরসহ বৃদ্ধা পুড়ে ছাই হয়ে যায়।
অশীতিপর বৃদ্ধার করুন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
এদিকে কিভাবে ওইবসত ঘরে আগুন লেগেছে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments