মো: ইকবাল হোসেন: পাইকগাছার বাঁকা বাজারে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদীর তীরে টেকসই বাঁধ ও বাঁকা দরগাহপুর সংযোগ সেতু পুন:নির্মাণের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) বাঁকা ও দরগাহপুর এলাকার অর্ধ-সহস্রাধিক সাধারণ জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের আহবায়ক মো: আব্দুর রশিদ। মানববন্ধনে বক্তারা বলেন, বাঁকা বাজার অত্র এলাকার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু নদী ভাঙ্গনে বাঁকা বাজারের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বাঁকা দরগাহপুর সংযোগ ব্রীজটার অবস্থা খুবই নাজুক। যেকোনো মুহূর্তে ব্রীজটা ধসে পড়বে। এখানে অতিসত্বর বাঁধ নির্মাণ ও নতুন ব্রিজ নির্মাণ না করলে অত্র এলাকার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এসময় বক্তারা ঊর্ধ্বতন মহলের কাছে অনতিবিলম্বে বাঁকা বাজারে নতুন ব্রিজ ও বাঁধ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো: ফোরকান আলী। ব্যবসায়ী নেতা মো: আশরাফুল ইসলাম আশা, সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক ওয়াহিদ জামান, সাংবাদিক জাহিদুল ইসলাম তোতা, সাংবাদিক নেতা আসাদুজ্জামান মুকুল, বিশিষ্ট সমাজসেবক শেখ ফিরোজ , মাস্টার শেখ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব নেতা শেখ মহিবুল্লাহ।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments