ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মহান মে দিবস হচ্ছে শ্রমজীবি মানুষের অধিকারের পক্ষে দৃপ্ত শপথের দিন। মহান মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একইসাথে মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বাংলাদেশের শ্রমিক শ্রেনীর পাশাপাশি বিশে^র খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
মহান মে দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান মে দিবস শোষকের রক্ষচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা। সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। বর্তমানে দেশে শ্রমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপিড়িত ও নিস্পেশিত। অন্তবর্তীকালীন সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। আরো প্রচুর শ্রমিক বেকার হওয়ার আশংকায়, উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। অনেক চাকরিচ্যুত শ্রমিক তাদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত।
চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনা সহ তাদের পুনর্বাসনের বন্দবস্ত ও বন্ধ মিল কারখানা চালুর দাবী জানিয়েছেন। একই সাথে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি। তাছাড়া, ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সহজলভ্য করার ও শ্রমিকদের কার্ড দিয়ে সে দ্রব্য পাওয়ার সু-ব্যবস্থা করার দাবীও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মানুষে মানুষে বৈষম্য, বঞ্চনা, নির্যাতন ও নিস্পেষনের বিপরীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, অধুনিক বাংলাদেশের রুপকার, প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সামিল হতে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments