ডেস্ক রিপোর্ট: দেশের করোনা সংক্রমণ কমায় প্রাথমিক বিদ্যালয় আগামী ১ মার্চ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলার ঘোষণা এলেও বন্ধই থাকছে প্রাক-প্রাথমিক ক্লাস। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনা সংক্রমণ কমায় আপাতত স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নেওয়া হবে। আর প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের শিক্ষা আপাতত বন্ধই থাকবে।
ক্লাসে অংশ নিতে পারবে যারাক্লাসে অংশ নিতে পারবে যারা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছরমেয়াদী প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর আছে। যা শিশুশ্রেণি নামেও পরিচিত। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্ডেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি আছে।
গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
এর আগে, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments