সিংড়া (নাটোর) প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।
গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার ও ফয়সাল আহমেদ সম্রাট, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও দোয়া শেষে কলেজ ক্যাম্পাসে বৃÿরোপন করেন নেতাকর্মীরা।
মহাসিন মিয়া লিটন, বরিশাল অফিস: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।সোমব ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ ও কৌশলগত বিক্রয়ের উদ্যোগের প্রতিবাদ এবং সেতাবগঞ্জ চিনিকল রাষ্ট্রীয় মালিকানায় পুনরায় চালুর দাবিতে দিনাজপুরের বোচাগঞ্ ...
সিলেট অফিস: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি নিয়ে যানবাহনের কাছ থেকে টাকা আদায়ের সময় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হাতির শুঁড়ের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্ ...
সব মন্তব্য
No Comments