ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ। কর্মশালায় করোনাকালীন পরিস্থিতিতে ভিটামিন "এ’ প্লাসের গুরুত্ব তুলে ধরে প্রদর্শণী উপস্থাপন করেন ডাক্তার মাহমুদুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। কর্মশালায় জানানো হয়, পূর্বে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতির কারণে তা বাড়িয়ে ৮ কর্মদিবস করা হয়েছে। জেলার ৯টি উপজেলার ২ হাজার ৪০২টি কেন্দ্রে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ক্যাম্পেইন চলবে। চলতি বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৫৪ হাজার ৫৪৬ শিশুকে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৬০ হাজার ৫৭৮ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments