ডেস্ক রিপোর্ট: যথাসময়ে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে আজ ৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ২০ রোজার মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও চলতি মাসের সম্পূর্ণ মজুরিসহ সকল বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। শ্রমিক সমাবেশ থেকে কাল বিলম্ব না করে গার্মেন্ট শ্রমিদের মজুরি বৃদ্ধি এবং জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি অ্যাড. মন্টু ঘোষ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সহ-সভাপতি ইদ্রিস আলী, জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, এমএ শাহীন, কেএম মিন্টু, মঞ্জুর মঈন, জয়নাল আবেদীন, দিলীপ নাথ, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, সাবিতা রানী, রিনা আক্তার প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, দেশে সবচেয়ে বিলাসবহুল জীবন যাপন করেন গার্মেন্ট মালিকরা কিন্তু শ্রমিকদের পাওনার কথা আসলে তারাই সবচেয়ে বিত্তহীন হয়ে যান। অথচ মালিকরা কেনা-কাটা ও ঈদ উদযাপনের জন্য কানাডা-আমেরিকা-মালয়েশিয়ায় পারি জমান। প্রতি বছর ঈদ উৎসবের সময় গার্মেন্ট শ্রমিকরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মত এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে। সংকট সৃষ্টির পূর্বেই তিনি সরকারি সংস্থাসমূহকে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে শ্রমিকনেতা জলি তালুকদার বলেন, প্রায় চার বছর আগে বাজার পরিস্থিতি ও শ্রমিকপক্ষের দাবি উপেক্ষা করে গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম সমুদয় মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। মুদ্রাস্ফীতির হার সম্পর্কে সরকারি বয়ান অনুসারেই একথা নির্দ্বিধায় বলা যায়, বর্তমান বাজারে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জীবনে নীরব দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল নজির অতিক্রম করেছে। শ্রমিকের জীবন বাঁচানোর পদক্ষেপ হিসেবেই সরকারকে অবিলম্বে মজুরি বৃদ্ধির ঘোষণা দিতে হবে। তিনি বলেন, পৃথিবীর সর্বোচ্চ রপ্তানী করেও সর্বনিম্ন মজুরি পাওয়া শ্রমিকরা আজ তিল পরিমান মাসিক আয় নিয়ে সাগর সমান জীবন ব্যয়-এর মুখোমুখি অসহায় দাড়িয়ে আছে। বিস্ফোরণের পূর্বেই সরকার মজুরি বৃদ্ধির উদ্যোগ নিলে তা সব পক্ষের জন্যই ভালো হবে। তিনি অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানান।
শ্রমিকনেতা কাজী রুহুল আমীন দাবি জানান, গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড গঠন এবং নতুন মজুরি হার ঘোষণার পূর্ব পর্যন্ত শ্রমিকদের মহার্ঘ্য ভাতা দিতে হবে। তিনি একই সাথে আগামী জাতীয় বাজেটে গার্মেন্ট শ্রমিকদের আবাসন, রেশনিং ও স্বাস্থ্যখাতে বরাদ্দের দাবি জানিয়ে বলেন, যে শ্রমিকদের উদয়অস্ত শ্রমে আর অবদানে দেশের অর্থনীতি সচল আছে তাদের জন্য আজ পর্যন্ত কোনদিন বাজেটে পৃথক বরাদ্দ দেয়া হয়নি। অথচ মালিকরা কর রেয়াত, শুল্ক অবকাশসহ সকল প্রণোদনা ভোগ করে থাকেন।
সমাবেশ থেকে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং ২০ রোজার মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বোনাস ও চলতি মাসের সম্পূর্ণ মজুরিসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে শিল্পাঞ্চলসমূহে গেট মিটিং, পথসভা ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। শ্রমিক সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে। ব ...
ডেস্ক রিপোর্ট : লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবু ...
বরিশাল অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি আজ (বৃহস্পতিবার) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় ক ...
সব মন্তব্য
No Comments