স্টাফ রিপার্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার ২৭ জুন, ২০২৬ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক সভায় নতুন দর নির্ধারণ করা হয়, যা শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১২ হাজার ৪২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯০ হাজার ৯৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। এর আগে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১৯,৫৩৫ টাকা, ২১ ক্যারেট ১৮,২১২ টাকা, ১৮ ক্যারেট ১৬,৩৭০ টাকা এবং সনাতন পদ্ধতির ১৩,৬৩০ টাকা।
একইসঙ্গে রৌপ্যের দামও বেড়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রৌপ্যের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে। স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রৌপ্যালংকারের ভ্যাটের বিষয় খুব শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments