ডেস্ক রিপোর্ট: হিরো আলম কয়েকদিন পর পরই নতুন নতুন চমক নিয়ে হাজির হন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। হলিউডের জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন হিরো আলম। গানের শিরোনাম-‘টাইটানিক লাভ সং। আকাশ নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত। সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান।
নতুন এই গান প্রসঙ্গে হিরো আলম জানান, দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা দু-চারবার দেখেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। না দেখলেও সিনেমার গল্প অন্তত সবার মুখস্ত। আর গানগুলো তো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম। তিনি আরও বলেন, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।
এর আগে বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments