মো.পাভেল ইসলাম রাজশাহী: এমপি মুনসুরের কাছ থেকে ফুলের মালা নেয়া রাজশাহীর পুঠিয়ার সেই ইউপি সদস্য হেরোইনসহ আটক হয়েছেন।
১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে রবিবার দুপুরে তাকে আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্যের নাম ফরমান আলী। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
ফরমান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
সম্প্রতি এমপি মুনসুর তার বাড়িতে ফরমান আলীকে ফুল দিয়ে বরণ করে নেন। এমপির সঙ্গে ফরমানের বেশ সখ্যতা ছিলো বলেও দাবি করেন অনেকেই।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments