ডেস্ক রিপোর্ট: প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।
২৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ অফার বাংলালিংকের সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি করে বোনাস ইন্টারনেট পাবেন তাঁরা। এ বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এ বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদা করে কোনো অফার চালু করতে হবে না। এক মিনিটের কল শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাঁদের অ্যাকাউন্টে ১০ এমবি ইন্টারনেট যোগ হবে।
এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরের কলের সময়ের সঙ্গে যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরের কলের সঙ্গে যোগ হবে। ফলে পরের কলে ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহক।
এ উদ্যোগের বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন,“বাংলালিংকে গ্রাহকদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তাঁরা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তাঁরা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।”
গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলালিংক। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারেই বাড়তি এ সুবিধা পাচ্ছেন বাংলালিংক গ্রাহকেরা।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments