বুলবুল আহমেদ, নাটোর প্রতিনিধি: নাটোর চিনিকলে গার্ডদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
রোববার (৩ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে নাটোর চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে।
মিল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে চিনিকলে দায়িত্বে থাকা নাইট গার্ডদের জিম্মি করে একদল ডাকাত মিলের ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরে থাকা বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশস, তামার তারসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতদল। যার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। এসময় ইলেকট্রিকশিয়ানের আলমারি ভাঙচুর করা হয়।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় ডাকাতদল। এসময় কারখানার ভিতরে থাকা আসবাপত্র ও আলমারিসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে তারা।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তে সাপেক্ষে আমরা জানাতে পারছি যে, মিল থেকে ৯০ লাখ টাকার মালামাল ডাকাতদল নিয়ে গেছে। সেখানকার প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। এছাড়া চিনিকলের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments