মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে অবস্থান কর্মসূচি থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর গণকপাড়া থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আবু সাঈদ চাঁদকে আটক করা হয়েছে। তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে জেলা বিএনপির আন্দোলনের ব্যানার কেড়ে নেয় পুলিশ।
বিএনপির নেতাকর্মীরা জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি,নিত্যপণ্যের মূল্যহ্রাস ও ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুসহ জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক,সদস্য সচিব ও অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত আছেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments