সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বকশিগঞ্জে বাংলানিউজ টুয়েন্টিফোর ও ৭১ টিভির সাংবাদিক নাদিম হত্যায় প্রতিবাদ সভা করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।
শুক্রবার দুপুর ১২ টায় জামালপুরস্থ সময় টিভির কর্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান ডল,প্রথম আলো পত্রিকার জেলা জেলা প্রতিনিধি আজিজ আহমেদ,জেলার সিনিয়র সাংবাদিক ও বিটিভির জেলা প্রতিনিধি মোস্তফা বাবুল,জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি ও মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।
প্রতিবাদ সভায়,বক্তারা এই হত্যাকান্ডের নিন্দা জানান। এই হত্যাকান্ড পরবর্তি জামালপুর জেলার পুলিশ সুপারর একটি বেসরকারী চ্যানেলে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন,পুলিশ সুপারের এই বক্তব্য একটি স্টেটমেন্ট মত এবং হত্যাকান্ডকে ভিন্নখাতে নেয়ার একটি পায়তারা। এসপি এই বক্তব্য দ্রুত তুলে নিতে বলেন এবং এই বক্তব্যের জন্য ক্ষামা চাইতে বলেন বক্তারা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কালোব্যাচ ধারনসহ তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার সকাল ১১ টায় দয়াময়ী মোড়ে সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে সাংবাদিক ও সর্বসাধারণকে নিয়ে মানববন্ধন। রবিবার সকাল ১১ টায় একই স্থানে অনলাইন,প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments