পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশ : 17 Sep 2026
পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।


অদ্য ১৭/০৯/২০২৬ ইং তারিখ এএসআই (নিঃ) শাহানুর রহমান, এএসআই (নিঃ) আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ-০৮/০৯/২৬ ইং, ধারা-৮/৯/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মো: হাফিজুল ইসলাম তুহিন (২৫) (ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি), পিতা-মো: আতাহার আলী, সাং-রুলদহ, থানা-ফরিদপুর, জেলা-পাবনাকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত আসামিকে অদ্য পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


ফরিদপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

;