উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ কামরুল হাসান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ওসির কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবাগত ওসি কামরুল হাসান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্সে অবস্থানের কথা জানিয়ে বলেন, এই থানায় কোন মাদক বিক্রেতা ও সেবনকারী পুলিশের সোর্স হতে পারবেনা। এদেরকে ধরিয়ে দিতে জনপ্রতিনিধি, চৌকিদার, মসজিদ- মাদ্রাসার ইমাম, সাংবাদিকসহ সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। সমাজ থেকে মাদক , চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মুল করতে হবে। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি। তিনি এসময় উজিরপুরে সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত সাংবাদিকরা তাকে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন রিয়াদ, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, সাবেক সভাপতি প্যানেল মেয়র হমায়েত উদ্দিন, আঃ রহিম সরদার, সাবেক সাধারন সম্পাদক শিপন মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দীন বালী, খবির উদ্দিন, যুগ্ম-সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, নাসির শরীফ, রবিউল ইসলাম, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments