সিলেট অফিস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে ।
আজ মৌলভীবাজার পৌরসভার বেঙ্গল কনভেনশন হলে ‘আধুনিক শহর ও সড়ক ভাবনা' শীর্ষক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাঁর চিন্তার ফসল। তিনি বলেন, ২০৪১-এ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তাঁর বাসভবন ও কার্যালয় বঙ্গভবন সূত্র জানিয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসি ...
সব মন্তব্য
No Comments