ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে যৌতুকের দাবীতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠছে তার স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে কাস্তে গরম করে ছ্যাঁকাও দেওয়া হয়েছে। এমনকি ছ্যাঁকা দেওয়ার পর অসুস্থ গৃহবধূকে চিকিৎসা না দিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখেন। এঘটনায় গৃহবধূ আছমা বাদী হয়ে শুক্রবার রাতে তিনজনকে আসামী করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুলারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) লেলিন কান্তি হাওলাদার বলেন, পুলিশ রাতেই মামলার এজাহারভূক্ত আসামী স্বামী মো. হোসাইন ও তার পিতা মো. রুহুল আমিনকে আটক করেন। এবং ভিষ্টিম গৃহবধূ আছমাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ দিকে আটক আসামী হোসাইন ও রুহুল আমিনকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে চর নুরুল আমিন গ্রামের ৯ নং ওয়ার্ডে স্বামী হোসাইনের বাড়িতে গৃহবধূর ওপর এ নির্যাতনের ঘটনা ঘটে।
গৃহবধূ আছমা উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে চর নুরুল আমিন গ্রামের মো. মতলবের কন্যা। স্বামী মো. হোসাইন একই গ্রামের মো. মোঃ রুহুল আমিনের ছেলে।
গৃহবধূ আছমা জানান, তার স্বামী মো. হোসাইনের সঙ্গে বিয়ের পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিল তার। তাদের মধ্যে প্রেম প্রণয় হওয়ার পর মাস দুই হয়েছে বিয়ে হয়। বিয়ের পর থেকে আছমার পরিবারের কাছ থেকে যৌতুক আনার জন্য বলেন স্বামী হোসাইন। আছমার পরিবার যৌতুক দিতে অস্বীকার জানান। তারপর থেকে গৃহবধূ আছমার ওপর নেমে আসে নির্যাতন খড়গ। প্রতিদিনই কোন না কোন সামান্য বিষয় নিয়ে স্বামী, শশুর ও শাশুড়ীর নির্যাতন সইতে হয় গৃহবধূ আছমার। নির্যাতন সইতে না পেরে স্বামী হোসাইনের সংসার করবেনা বলে আছমা জানায়।
সংসার করবেনা বলায় বৃহস্পতিবার রাতে স্বামী হোসাইন কাস্তে গরম করে গৃহবধূ আছমার বাম পাশের গালে ছ্যাঁকা দিয়ে পুড়ে দেন এবং চিকিৎসা না দিয়ে ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ আছমার পিতা মো. মতলব খবর পেয়ে স্বামীর হোসাইনের বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করে দুলারহাট থানায় নিয়ে আসেন। এবং রাতে গৃহবধূ আছমা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী স্বামী মো. হোসাইন ও তার পিতা মো. রুহুল আমিনকে রাতেই আটক করেন। এবং গৃহবধূ আছমাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূ আছমা বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামী স্বামী হোসাইন ও তার পিতা রুহুল আমিনকে আটক করেছেন । তাদেরকে শনিবার দুপুরে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামী একজনে আটকে অভিযান অব্যহত রয়েছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments