রফিকুল ইসলাম সুজন : জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিম। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার জাতিসংঘ ভবনে এ আয়োজন করা হয়। এসময় জাতিসংঘের বাংলাদেশ আবাসিক সমন্বয়ক গুইন লুইস উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন।
এতেঅংশ নেন সরকারি ও রাজনৈতিক প্রতিনিধি, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, সুশীল সমাজ, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জাতিসংঘের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে জাতিসংঘ ও বাংলাদেশের আট দশকের সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়নে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের তরুণ নেতৃত্বকে।
বাংলাদেশের জনগণের পাশে থেকে আমরা সব সময় গর্বিত। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সময়েও জাতিসংঘ উন্নয়ন সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখেছে।
সরকারের পক্ষে রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বলেন, জাতিসংঘ বাংলাদেশের মানবিক ও উন্নয়ন খাতে যে ধারাবাহিক সহায়তা দিয়ে আসছে তা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম জাতিসংঘের নীতিনিষ্ঠ অবস্থানের প্রশংসা করে বলেন, “জাতিসংঘ সবসময় বাংলাদেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষাকে সর্বাগ্রে স্থান দিয়েছে—যা প্রকৃত আন্তর্জাতিক বন্ধুত্বের দৃষ্টান্ত।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত জাতিসংঘ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয় এবং নবনিযুক্ত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন জাতিসংঘের স্বেচ্ছাসেবকরা, যারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
‘UN80’ বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার আহ্বান জানায়—যেখানে জাতিসংঘ আরও দক্ষ, গতি
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments