স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা তাদের চিরাচরিত বিকৃত পৈশাচিকতা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সন্ত্রাসী সংগঠনের মতো এই সংগঠনগুলো সংগঠনের সকল ঐতিহ্য ও সাংগঠনিক সকল রীতিনীতি ভুলে গিয়ে সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিশ্ব যখন মানবতার স্লোগানে উদ্বেলিত, ছাত্রলীগ-যুবলীগ তখন কোপাকুপিতে ব্যস্ত।
শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলাস্থ গৌরনদী পৌরসভার আহবায়ক মোঃ রাসেল হাওলাদার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ও সাবেক ছাত্রদল নেতা জসিম শরীফের বাড়িঘরে তাণ্ডব চালায় স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের একটি সশস্ত্র বাহিনী। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘরবাড়ি তছনছ করে দেয়। এতে বাড়িঘরের ব্যপক ক্ষতি সাধিত হয়।
ছাত্রলীগ-যুবলীগের এহেন তাণ্ডবের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও চরম ক্ষোভ প্রদর্শন করে ছাত্রদল।
ছাত্রদলের এই শীর্ষনেতারা ঐক্যের আহবান জানিয়ে সকল বিবেকবান মানুষকে সঙ্গে নিয়ে এদের অব্যাহত সন্ত্রাস প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবিলম্বে হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবী জানান।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments