ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে জোর প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে মহিউদ্দিন-মুকিত পরিষদ। বৈষম্যবিরোধী বিপ্লবত্তোর বাংলাদেশে দিন বদলের অঙ্গীকার নিয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সাথে নির্বাচনী মতবিনিময় এবং ভোট প্রার্থনা করছেন মহিউদ্দিন-মুকিত পরিষদের প্রার্থীরা। একইসাথে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করছেন তারা। প্রচারণা ও গণসংযোগ এর অংশ হিসেবে মহিউদ্দিন-মুকিত পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন।
আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য বপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদসহ মোট দুটি প্যানেল অংশ গ্রহণ করছেন। মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দীন এবং সাধারন সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত প্রতিদ্বন্দ্বী করছেন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সভাপতি পদে এবং ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এই পরিষদ থেকে সহ-সভাপতি পদে আজগর আলী মেডিকেল কলেজের মো. হাসান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মো. আব্দুল জলিল, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ওয়েছ আহমদ চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী এবং বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের সাফিনা আক্তার। যুগ্ম সম্পাদক পদে বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জহুরুল হক, মার্কস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. ইকবাল মাসুদ, ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজের নিজামউদ্দিন হাসান রশিদ এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর শরীফ ইবনে হাসান। অর্থ সম্পাদক পদে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর চট্রগ্রাম বিভাগ) পদে চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন (সবুজ), বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর রাজশাহী বিভাগ) পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মো. আরমান আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর সিলেট বিভাগ) সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মূসা এম এ কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক পদে যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. মো. এমদাদুল হক, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ডা. মাহফুজা জেসমিন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সিলেট ওমেন্স মেডিকেল কলেজের মো. ফখরুল ইসলাম, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শাহীনা আখতার এবং চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডা. এ টি এম রেজাউল করিম।
বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে একটি, সাধারণ সম্পাদক পদে একটি, সহ-সভাপতি পদে পাঁচটি, যুগ্মসম্পাদক পদে চারটি, অর্থ সম্পাদক পদে একটি, সাংগঠনিক সম্পাদক পদে একটি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে তিনটি, আইন বিষয়ক সম্পাদক পদে একটি, শিক্ষা, সাংস্কৃতি ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একটি এবং কার্যনির্বাহী সদস্য পদে তিনটি পদ-সহ সর্বমোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদের অধিকাংশ প্রার্থী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর এবং আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। এরা বিগত পঁনের বছরে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করেছে। স্বৈরাচারি সরকারে আমলে সুবিধাভোগী আওয়ামীলীল ও বিএনপি মিলে এই প্যালেন গঠিত হয়েছে। যাদের দুর্নীতি, লুটপাট ও অর্থআত্মসাতের খবর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচনে মহিউদ্দিন-মুকিত পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মধ্যে অন্যতম হলো মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে অটোমোশন বাতিল, শিক্ষার্থী ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি কিস্তিতে প্রদানের ব্যবস্থা বিলুপ্ত করন, নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের একক সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালুকরণ, মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রকারী সংস্থাসমূহের অন্তর্ভুক্তি বাতিল, বেসরকারী মেডিকেল কলেজের নূন্যতম আসন সংখ্যা ১০০ টি করা এবং বৈদেশিক মুদ্রা উর্পাজনকারী বেসরকারি মেডিকেল কলেজকে সরকারী প্রনোদনা প্রদান করতে হবে।
মহিউদ্দিন-মুকিত পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডা. মুহাম্মদ আব্দুস সবুর বলেন, বৈষম্যবিরোধী জুলাই ২০২৪ বিপ্লবত্তোর বাংলাদেশে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ সমূহের জন্য অনুকুল পরিবেশ সৃষ্টি করে মানসম্মত মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের বিপুল সম্ভাবনাকে বাস্তবে রুপ দেওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের পেছনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মহিউদ্দিন-মুকিত পরিষদ জয় লাভ করলে এমন বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। একইসাথে বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট সকল অঙ্গীকার বাস্তবায়িত হবে।
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার, ১২ জুলা ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭ জেলায় ভারী বর্ষণ কমে এলেও এখনো নিম্নাঞ্চল পানির নিচে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীর ...
সব মন্তব্য
No Comments