স্টাফ রিপোর্টার: ১৪ জুলাই সকাল ৮টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ৫ জনই সন্দেহজনক হামের রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৭২ জন হামের রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন ৯২০ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭২ জন।
২০২৬ সালের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৯০৭ জনে। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১৪,১৬৪ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৬,৮৭৮ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯৩,২৬০ জন রোগী।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। একই সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে ঢাক ...
সব মন্তব্য
No Comments