বানারীপাড়ায় ইয়াবাসহ আটক মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

প্রকাশ : 21 Jul 2026
বানারীপাড়ায় ইয়াবাসহ আটক মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় ৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদকসেবী রমজান মাতুব্বর ওরফে আকিবকে আটক করে উপ-পরিদর্শক আরাফাত রহমান হাসান ও তার সঙ্গীয় ফোর্স। রমজান মাতুব্বর ওরফে আকিব বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মৃত ফজলুল হক মাতুব্বরের ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাইশারী ইউনিয়নের গরদ্দার নামক এলাকা থেকে চার পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্ত রমজান মাতুব্বর ওরফে আকিবকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


সম্পর্কিত খবর

;