বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) নবীনবরণ অনুষ্ঠান আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ডিইউএফএস-এর সভাপতি আল-শাহ্রিয়ার জিদনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মডারেটর এবং টেলিভিশিন , ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন হাবিবা রহমান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান, সংগঠনের সাবেক সভাপতি বিপ্লব মোস্তাফিজ ও রোদেলা নিরুপমা ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আবু তাহের জিহাদী অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল বলেন, চলচ্চিত্র আমাদের সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় তুলে ধরে এবং মানুষকে একটি বিশেষ বার্তা দেয়। সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে সমাজ ও মানুষের ব্যক্তিজীবনের অনেক পরিবর্তন ঘটানো সম্ভব। শ্রেণি কার্যক্রমে ভাল ফলাফল করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র সংসদের নবীন সদস্যরা দেশ ও বিশ্বের ইতিহাস-ঐতিহ্যকে জানার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments