সৈয়দ মাহামুদ শাওন ( শাওন) : রাজশাহীর তানোরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।
এ সময় রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ।
জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৯ হাজার কৃষকের মাঝে প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এ ছাড়া ১ হাজার ২০০ জনকে গম, ৫০ জনকে ভুট্টা, ৪০ জনকে চীনাবাদাম, ৩০০ জনকে মসুর, ৫০ জনকে শীতকালীন পেয়াজ, ১০ জনকে খেসারী বীজ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে চরম হতাশা ও ক্ষোভে উৎপাদিত পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছেন কৃষকরা। উৎপাদন ব্যয়ের তুল ...
হাসান মামুন, পিরোজপুর: দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুরে একসময় লিচু চাষের কথা ছিল প্রায় অকল্পনীয়। সেই ধারণাকে বদলে দিয়ে নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের প্রান্তিক কৃষক হংসপতি মিস্ত্রী গড়ে তুলেছে ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিলের বন্যাক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার, ৬ জুন সকাল ১১টায় ...
খুলনা অফিস: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে কুমির ...
সব মন্তব্য
No Comments