ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার জনপ্রিয় মুখ গোলাম কিবরিয়া তানভীর। নিয়মিত একক ও ধারাবাহিক নাটক নিয়ে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হয় তার অভিনীত ও রহিম সুমন পরিচালিত একক নাটক ‘ক্ষমা’। নাটকটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তানভীর।
বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ নাটক বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তানভীর বলেন, ‘আমি খুবই অভিভূত ও আনন্দিত। আসলে দর্শকই হইছে একটা নাটকের প্রকৃত বিচারক, সেই দর্শকদের জন্যই আমার এই সম্মাননা উৎসর্গ করলাম এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য আমার প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।’
এ সময় তানভীরের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments