আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ৮ জুন শনিবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য উপজেলা/ইউনিয়ন ভূমি অফিস অথবা অনলাইনে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহ্বান জানান। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সু্রুজ্জামান আকন্দ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মন্টু, ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। এছাড়াও ভূমিসেবা ও সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ চলবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments