স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুর সালাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এখন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, মন্ত্রীরা বলেছেন কিছুদিন পর ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা হবে। কোথায় এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রিওয়ালারা।
তিনি বলেন, মিথ্যা বলা আর মিথ্যা প্রতিশ্রুতি দেয়া আওয়ামী লীগের অভ্যাস। এরা জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ তাদের চিনে ফেলেছে, আর সরকারও বুঝে ফেলেছে জনগণের ভোটে এরা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আদাবরের ঢাকা উদ্যানে থানা বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, সারাদেশ আজ অনিয়মে ভরে গেছে। দূর্নীতি ছেয়ে গেছে পুরো রাষ্ট্র। দূর্নীতি করে, লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। ব্যাংক থেকে যে টাকা নিবে ব্যাংকও খালি করে ফেলেছে। দূর্নীতিবাজদের বিভিন্ন ব্যাংকের দায়িত্ব দিয়েছে। আজ অর্থের অভাবে কয়লা কিনতে পারছে না। অথচ আজ তারা উন্নয়নের দোহাই দিচ্ছে।
তিনি বলেন, উন্নয়নের নামে যা করেছেন তা দেশ বা জনগণের কল্যাণে নয়। দুর্নীতি করার জন্য। মেঘা প্রজেক্টের নামে মেঘা দূর্ণীতি করেছেন। সরকার ভালোভাবেই জানে এরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আখেরি কামান কামায় করে নিয়েছে। কিন্তু এই লুটপাটের টাকা হজম করতে পারবেন না। সরকার চিরস্থায়ী নয়, জনগণ আপনাদের পালাতে দিবে না। সকল লুটপাটের বিচার হবেই।
মো. আজগর আলীর সভাপতিত্ব জাফর আহমেদ ও কাজী আনিসুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দীন, মহানগর নেতা সাদেক হোসেন স্বাধীন, আবুল কালাম আজাদ, শাহজাহান সিকদার, ডা. মেহেদি হাসান, রফিকুল ইসলাম, হাবিবুল হাসান হাবিব, মনোয়ার হোসেন জীবন, আজগর আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments