স্টাফ রিপোটার: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বাঙালির করুণার্দ্র শোকগাথার দুঃসহ মাসের নাম আগস্ট। বাংলাদেশ ও বাঙালির বিভিন্ন ঐতিহাসিক দিবসের প্রায় সবই অর্জনের, গৌরবের; কিন্তু জাতীয় শোক দিবস হারানোর দিন, কলঙ্কের দিন। এই দিনে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে স্বপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধুকে।
রবিবার জাতীয় শোক দিবস এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে এবং ১৫ আগস্টে শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
শোক বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তিনি ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তাঁরই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।
শোকাবহ এদিনে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরম করুনাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বিরোধীদলীয় নেতা ।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments