রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার উপজেলার বিশারকান্দিতে গাম গাছে ঝুলন্ত অবস্থায় জিতেন বিশ্বাস (৬১) নামের এক মাছ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিশারকান্দি গ্রামের মৃত রামচন্দ্র বিশ্বাসের ছেলে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে বানারীপাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই দিন সকালে বাড়ির আমগাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়া থানায় খবর দেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাওয়া বানারীপাড়া থানার এস আই মাসুদ রানা জানান,জিতেন বিশ্বাসের একমাত্র ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে চারমাস পূর্বে মারা যান। ভারতে নিয়ে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। সম্পত্তি বিক্রি করে ও ধারদেনা করে তিনি ছেলের চিকিৎসায় এ বিপুল অঙ্কের টাকা খরচ করেন। কয়েকজনের কাছে বিক্রি করা সম্পত্তি সবাইকে যথাসময়ে লিখে দিতে না পারায় তাদের চাপ ও একমাত্র ছেলেকে হারানোর শোক এবং পুত্র বধু ও দুই শিশু নাতি-নাতনীর ভবিষ্যত চিন্তা নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ জুলাই রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোন সময় তিনি বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া খানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জিতেন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments