ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানী এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া ২৪ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা ও চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যম এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম- মোঃ কাউছার আহমেদ (২২)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চুরি হওয়া ২৪,৮৪,৫০০ টাকা, চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম একজন ব্যবসায়ী। তিনি বানানী থানাধীন রোড নং-১৮, হাউজ নং-৩৮/বি স্ব-পরিবারে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১: ৪৫ ঘটিকায় নিজ ফ্ল্যাটে রাতের খাবার শেষে তিনি ও তার পরিবার ঘুমিয়ে পড়েন। পরের দিন ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার দিকে ভিকটিম ঘুম থেকে উঠে তার শয়নকক্ষে জিনিসপত্র এলোমেলো অবস্থায় এবং ওয়াল আলমারির দরজা খোলা ভিতরে রাখা ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। হ্যান্ড সুটকেস ব্যবসায়ীক কাজের জন্য রক্ষিত ৩০ লক্ষ টাকা অজ্ঞাতনাম চোর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলামের অভিযোগের প্রেক্ষিতে বনানী থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সাথে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। অত:পর শুক্রবার রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার জড়িত আসামি মোঃ কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কাউছার আহমেদ এর কাছ থেকে চুরি হওয়া ২৪,৮৪,৫০০ টাকা, চুরির টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ কাউছার আহমেদ উদ্ধারকৃত টাকা চুরি করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments