স্টাফ রপেোটার: ‘দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস’-এর প্রতিবাদে ঢাকায় বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, দমন পীড়ন, গুম খুন করে গদি রক্ষা করা যাবে না। আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট-এর সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ, (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবুল আলী। সভা পরিচালনা করেন সিপিবি সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সভায় বক্তারা বলেন, সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জ্বালানী তেল, সার ও নিত্যপণ্যসহ যাতায়াত ভাড়া বৃদ্ধি, ঔষধসহ যাবতীয় পণ্যের মূল্যে বাড়িয়ে চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে পুলিশ, সরকারী দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা চালাচ্ছে, গুলি করছে। এর মধ্য দিয়ে সারা দেশে ভয়ের রাজত্ব করে আবারও বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইছে।
নেতৃৃবন্দ, সরকারের এ ধরণের আচরণ এর বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ভারত সফরে বাংলাদেশশের প্রাপ্তির থেকে শাসকরা আগামীদিনে ক্ষমতায় আসা ও ঐ দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার সুবিধা দিতে ব্যস্ত।
নেতৃবৃন্দ বলেন হা-হুতাশ না করে মানুষকে তার নিজের স্বার্থে মাঠে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতে উদ্বোধনের সমালোচনা করে বলেন, অপ্রয়োজনীয় এবং সুন্দরবন ধ্বংসকারী এই প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments