স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যেটি বাস্তব ও ধ্রুব সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট, সেটিকে যখন রাজনীতিবিদ বা দল অস্বীকার করে, তা শুধু শঠতা নয়, দেশের জনগণের সাথে প্রতারণা করা। বিএনপি এটি করছে এবং আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে র্যালি করেছে, সেখানেও তারা এমন মিথ্যাচার করেছে।'
সোমবার বিকেলে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) শেখ রাসেল মিলনায়তনে এনআইএমসি এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- বিসিটিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'আজকে বাংলাদেশ যে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, তা অনেকের পছন্দ নয়। এজন্যই মির্জা ফখরুল সাহেব বলেছেন, পঞ্চাশ বছরে দেশ না কি আগায় নি, বরং অনেক ক্ষেত্রে পিছিয়েছে। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, স্বাধীনতার সময় দেশের মানুষের মাথাপিছু আয় ছিল একশ' ডলারের কম, ১৩ বছর আগে ২০০৯ সালের শুরুতে ছিল প্রায় ৬০০ ডলার আর আজকে সেটি চারগুণেরও বেশি বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।'
ড. হাছান বলেন, বিএনপি দেশের নেতৃত্ব দিতে চায়। কিন্তু আমরা ফেসবুকে দেখলাম, সিলেটের সমাবেশে তারা কিভাবে চেয়ার ছোঁড়াছুড়ি করলেন। কে চেয়ারে বসবেন, সেটি নিয়ে যারা এভাবে চেয়ার ছোঁড়াছুড়ি, মারামারি করতে পারে, দেশের চেয়ারে বসা নিয়ে বা বসতে পারলে তারা যে কি করবেন, তা সহজেই অনুমেয়।'
অবশ্যই রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয় এবং সবাইকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী বিশেষ অতিথি ও বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো: আবুল কালাম আজাদ স্বাগত বক্তার বক্তব্য রাখেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন মঙ্গলবার বিকেলে দু’দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর সমাপ্তি টানার কথা।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
স্টাফ রিপোর্টার: রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে প্রতিদিন শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম এবং মবের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সম ...
সব মন্তব্য
No Comments