স্টাফ রিপোটার : জাতির পিতা বঙ্গবন্ধু’রর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২ হাজার গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাওর চাল ও সয়াবিন তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার (২০এপ্রিল) রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তান বাজারস্থ কাউন্সিলরের নিজ কার্যালয়ের সামনে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আবু আহমেদ মন্নাফী বলেন, আপনারা দেখেছেন অন্যসব জায়গায় ইফতার সামগ্রী, ত্রাণ সামগ্রীসহ যাবতীয় জিনিসপত্রাদি বিতরণ করা হয়। এক্ষেত্রে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গরু জবাই দিয়েছেন কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। এবং জবাই করা গরুর মাংসই আপনাদের মাঝে বিতরণ করছেন। যা ব্যয়বহুল বিষয়। তবুও তিনি সেটা করছেন আপনাদের ভালোবেসে। এছাড়া মাংসের সাথে চাল, তেলও দিচ্ছেন। তিনি বলেন, আমি ৬০ বছর ধরে এখানে আছি। এখানকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার ছেলে আপনাদের কাউন্সিলর গৌরবসহ আমি সবসময় আপনাদের পাশে আছি। এছাড়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আবু আহমেদ মন্নাফী। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব নেত্রী। তারই নেতৃত্বে দেশ আজকে অনেক দূর এগিয়েছে। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এসবই তার হাত দিয়ে করিয়েছেন মহান আল্লাহ। মহান আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তার মাধ্যমে এসব হচ্ছে। এসব করা সবার ভাগ্যে জুটে না।
৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী বলেন, একটা ওয়ার্ডের অভিভাবক কাউন্সিলর, আর কাউন্সিলর হলেও আমার অভিভাবক আপনারা। কারন এ এলাকাতেই আমার বেড়ে ওঠা। এখানে কেউ আমাকে তুই করে বলেন, কেউ তুমি। আবার কেউ বলে ভাতিজা, কেউ বলে ভাই। অত্র এললাকার প্রতিটি মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আত্মীয়ের মতো। যে কারনে ব্যয়বহুল হলেও ৩৪০০ পরিবারের মাঝে আমি ১৭০০ পরিবারকে এ আয়োজনের আওতায় নিয়ে এসেছি। তিনি বলেন, ধর্ম যার যার,উৎসব সবার-বিষয়টি মাথায় রেখে আমি হিন্দু সম্প্রদায়ের জন্যও ব্যবস্থা রেখেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন অনেক বড়, তারই কর্মী হিসাবে আমাদের মনও বড়। আপনারাও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডের আজকে যারা এখানে এসেছেন তাদের সবাইকে আমি আমার পরিবার মনে করছি।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments