স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ৩ জুলাই সকাল ৮টা থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ২ জন। এর মধ্যে ঢাকায় ১ জন ও হবিগঞ্জে ১ জন রয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর মোট সংখ্যা ৬৩৮ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর মোট সংখ্যা ৯৩ জন।
একই সময়ে নতুন করে ১০১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১২ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২১৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৩২ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments