রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ১০ মে বুধবার দিনভর সন্ধ্যা নদী ও এর শাখা খালে অভিযান চালিয়ে ৮টি নিষিদ্ধ চরঘেরা ও একটি ভেসাল জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ৯ মে মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া ফেরী ঘাটে অভিযান চালিয়ে বিক্রির প্রস্ততিকালে ২০ কেজি ইলিশের পোনাসহ বন্দর বাজারের অসাধূ মাছ ব্যবসায়ী মো,ফরিদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী মোবাইল কোর্টে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। জব্দকৃত মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে ৮ মে সন্ধ্যা নদী ও এর সংশ্লিষ্ট খালে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫টি চরঘেরা ও দুটি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। যার অনুমানিক মূল্য প্রায় অর্ধলক্ষাধিক টাকা।
এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্বে থাকা বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করতে জাটকা নিধন না করে ইলিশকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে সবার সহযোগিতা প্রয়োজন। জাটকা ও রেণুপোনাসহ দেশীয় মাছ রক্ষায় তার এ অভিয়ান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments