সংসদের মিডিয়া সেন্টারে এক বিফ্রিং
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংসদে তার দেওয়া বক্তব্য আইনমন্ত্রী ভুলভাবে উপস্থাপন করেছেন (মিসকোট করেছেন)। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, মো. আসাদুজ্জামান সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ বিষয়ে আলোচনার সময় তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরেননি।
সংসদে উক্ত বিষয়ে বিধি ৬২-এর আওতায় অনুষ্ঠিত আলোচনায় সংবিধান সংস্কার প্রশ্নে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উঠে আসে। এ প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, যা আইনমন্ত্রী সমর্থন করেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এই প্রস্তাবকে স্বাগত জানালেও কমিটি গঠনে ন্যায্যতার ওপর জোর দেন। তিনি দাবি করেন, সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের মতামত উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, সমতা না থাকলে কমিটির কার্যক্রম শেষ পর্যন্ত “যে লাউ সেই কদু” অবস্থায় পৌঁছাতে পারে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ ও সংবিধানের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সরকার বা বিরোধী দল—কোনো অবস্থানই স্থায়ী নয়, বরং জনগণের ইচ্ছাই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
নিজেকে ‘চার দিনের শিশু’ আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, আইন ও সংবিধান মানুষের জন্য তৈরি—মানুষ আইনের জন্য নয়।
এদিকে, সংবিধান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সকল দলের অংশগ্রহণে একটি ‘সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধীদলীয় নেতা শেষ বক্তব্যে সংসদের স্পিকার ও সদস্যদের প্রতি আহ্বান জানান, সংখ্যাগরিষ্ঠতার অহংকার পরিহার করে সমতাভিত্তিক সমাধানের পথে এগিয়ে যেতে। তিনি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments