বিশেষ প্রতিনিধি | ঢাকা : বিশ্বব্যাংক-আইএইচডি সিলভার জুবিলি ওয়েবিনার লেকচারে আমন্ত্রণ পেয়েছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ৬টা-৭.৪৫ (IST) (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা-২.১৫) (জিএমটি) "ক্রিয়েটিভ ডেসট্রাকশন এন্ড মিডল ইনকাম ট্র্যাপ" শীর্ষক এ ওয়েবিনার শুরু হবে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ইনদারমিট গিল।
স্বাগত বক্তব্য দেবেন ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর আলাখ এন শর্মা।
ওয়েবিনার লেকচারে সভাপতিত্ব করবেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন।
বিশ্বব্যাংক-IHD সিলভার জুবিলি ওয়েবিনারে মূল টপিকের উপর বিভিন্ন প্রশ্ন উত্থাপন ও মন্তব্য সহ মুক্ত আলোচনায় লিখিত বক্তব্য উপস্থাপন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
বক্তব্য দেবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান প্রফেসর দীপক নায়ার এবং ভারতে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. অগাস্টে টানো কৌমে।
সকলকে ধন্যবাদ দেবেন ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের প্রফেসর ড. তনুকা এন্দো।
এই আমন্ত্রণপত্রটি দেখুন
IHD থেকে শুভেচ্ছা! আমরা আপনাকে ১৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ৬টায় (IST) বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং ডেভেলপমেন্ট ইকোনমিক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইন্দারমিট গিল-এর IHD সিলভার জুবিলি লেকচারে (অনলাইন) যোগ দিতে আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত।
ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন বক্তৃতায় সভাপতিত্ব করবেন।
বিশ্বব্যাংক এই অনুষ্ঠানের সহ-আয়োজক।
বিস্তারিত সহ একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ নীচে দেওয়া হয়েছে।
অনুগ্রহ করে আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে এই আমন্ত্রণটি শেয়ার করুন।
উষ্ণ শুভেচ্ছা
অধ্যাপক আলাখ এন শর্মা
পরিচালক
ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments