পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫) নামে আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানা যায় , চাষাবাদ শেষে ট্রাক্টরটি মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে উঠার চেষ্টা করছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে পড়ে চালক। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments