চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম সিটির ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন শুলকবহর বন্ধন ক্লাবের কার্যকরী পরিষদ ২০২৩-২০২৪ এর নির্বাচন শুক্রবার (২৮ জুলাই) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সব সদস্যের ভোটে মো. হাসান উদ্দিন সভাপতি ও মোহাম্মদ আবুতাহের সায়মন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ সভাপতি হয়েছেন শফিউল আযম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ সুমন, অর্থ সম্পাদক ইমদাদ আলী রাব্বী, সহ অর্থ সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক আফতাব শাহরিয়ার দীপ্ত, সহ সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান বর্ষন, ক্রীড়া সম্পাদক হাসিবুল হাসান ইমন, সহ ক্রীড়া সম্পাদক আব্দুল আয়াত, পাঠাগার ও দপ্তর সম্পাদক আজাদুর রহমান এবং সহ পাঠাগার ও সহ দপ্তর সম্পাদক হয়েছেন আতোয়ার রহমান রুবেল।
এছাড়া, নির্বাহী তিনজন সদস্য মোহাম্মদ নাবিল, মোহাম্মদ তাহসিন ও মোহাম্মদ ইলিয়াছসহ ১৫জনের কমিটি গঠন করা হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্লাবের কার্যকরী উপদেষ্টা চেয়ারম্যান রাশেদুল আনোয়ার খান, সহকারী কমিশনার মোহাম্মদ ইমদাদুল হক ইমু, মোহাম্মদ আলমগীর রায়হান, তারেক মোস্তফা ও মোহাম্মদ জুয়েল।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments