পিরোজপুর অফিস: পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের ভীম (বালি) বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভীম মোড়েলগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ আটক করে থানায় খবর দেয়। পরে এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মালামালসহ দুইজনকে থানায় নিয়ে আসে। আটকরা হলেন মোড়েলগঞ্জের ভাঙারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও ভ্যানচালক মো. সাজু। আতিয়ার দাবি করেন, চেয়ারম্যানের চাচাতো ভাই সোহেল হাওলাদারের মাধ্যমে কেজিপ্রতি ৩৬ টাকায় ভীম ক্রয় করেন এবং বিকাশে ২ হাজার টাকা পরিশোধ করেন। তবে সোহেল বিষয়টি অস্বীকার করেছেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা করেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments